শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

দিনাজপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক নামের এক যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর পৌরসভায় ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফারুক (৩৯) দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর রেলঘুমটি লাইনপাড় এলাকার মৃত. আলী হোসেনের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক। অভিযুক্ত ফারুকের আত্মীয়রা জানান, ফারুক নিয়মিত গাজা সেবন করত। এ কারণে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। স্ত্রী মেস ও বাসাবাড়িতে কাজ করে কিছুদিন ধরে অন্য জায়গায় বসবাস করছিলেন। স্থানীয়রা জানান, দুপুরে শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে প্রবেশ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে হাতেনাতে ফারুককে আটক করে ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দেয়। তারা আরও জানান, পুলিশ এসে অভিযুক্ত আসামিকে পুলিশের গাড়িতে করে নেওয়ার সময় মারধরের চেষ্টা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ আটক ফারুককে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/বিকাল :৪.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit