শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধানকে (মানিক) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার (২৭ জুলাই) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন মানিক। নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে দায়ের করা শাওন হত্যা মামলায় মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তা মানিকের ৭ দিনের রিমান্ড আবেদন করলে মামলার মূল নথি অন্য আসামির শুনানির জন্য জেলা জজ আদালতে মুলতবি থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেশকাতুল ইসলাম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাধবদী থানার ওসি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠিয়েছেন।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/বিকাল :৪.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit