শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
জোকোভিচের প্রশংসা করলেন ফেদেরার রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

বিপুল মাদকসহ গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৭ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নিলুফা ইয়াসমিন মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। এ সময় তার সহযোগী সাব্বিরুল আলমও গ্রেপ্তার হন। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় নিফুফা ইয়াসমিনের বাড়ি থেকে তাদের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। এ সময় নিলুফা ইয়াসমিনের স্বামী মাদক কারবারি মিনার মিয়া কৌশলে পালিয়ে যান। তাদের কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও ৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে মাদকসহ বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :০১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit