বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’

অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা প্যারিসে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। জ্বরে আক্রান্ত হন তিনি। ঠিক সেই সময়ে একেবারে অপ্রত্যাশিতভাবে তার দিনটা ভালো করে দিলেন এক প্রতিবেশী। বন্ধুর কাছ থেকে প্রীতির অসুস্থতার কথা জানতে পেরে তার প্রতিবেশী এক বিশেষ দোকান থেকে পাঠিয়ে দিলেন অভিনেত্রীর প্রিয় খাবার।

সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন প্রীতি জিনতা। সেই ভিডিওতে দেখা গেছে, খাবারের বাক্স খুলে আনন্দিত মুখে ‘কঢ়ী-চাওয়াল’ দেখছেন অভিনেত্রী। সঙ্গে সেই পরিবারের উদ্দেশে জানাচ্ছেন কৃতজ্ঞতা। 

ভিডিওর ক্যাপশনে প্রীতি জিনতা লিখেছেন— প্যারিসে বসবাসকারী এই ‘মিষ্টি ও দয়ালু’ পরিবারের এই ছোট্ট উদ্যোগ তার মন ভালো করে দিয়েছে। শুধু তা-ই নয়, এই উষ্ণতার কথা তিনি চিরকাল মনে রাখবেন।

পাঞ্জাবি আতিথেয়তার যে আলাদা সুনাম রয়েছে, এ ঘটনা যেন তারই প্রমাণ। যে দোকানের খাবার তাকে পাঠানো হয়েছে, প্যারিসে গেলে সেই দোকানের খাবার চেখে দেখার পরামর্শও দিয়েছেন প্রীতি জিনতা। অভিনয়ে দীর্ঘ বিরতির পর সম্প্রতি বড়পর্দায় ফিরেছেন অভিনেত্রী। ‘বটওয়ারা ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের বিপরীতে দেখা গেছে তাকে। এ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১৪ আগস্ট।

প্রায় আট বছর পর আবার বড়পর্দায়। প্রথম দিকে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন অভিনেত্রী। এমনকি পরিচালক রাজকুমার সন্তোষী প্রথম দিনেই তাকে সিনেমার অন্যতম কঠিন দৃশ্য করতে দিয়েছিলেন। সেই সময়ে নাকি সানির দিকেই তাকিয়ে ছিলেন প্রীতি— কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। তবে সহ-অভিনেতা সানি দেওল তাকে যথেষ্ট স্বস্তি দিয়েছিলেন। 

দীর্ঘ বিরতি শেষে প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রীতি জিনতা বলেন, সানি অত্যন্ত উদার ও ভালো মনের মানুষ। বারবার দৃশ্যের পুনরাবৃত্তি করতেও তিনি স্বচ্ছন্দ ছিলেন। তাকে বলেন—  ‘চিন্তা করো না।’

একসময় হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় এবং মোটা পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন প্রীতি জিনতা। বিয়ের পর নিয়মিত অভিনয় থেকে অনেকটাই সরে যান তিনি। ২০১৮ সালের ‘ভইয়াজি সুপারহিট’ সিনেমার পর দীর্ঘ সময় তাকে আর দেখা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit