বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

ডেস্ক নিউজ : অভিভাবকদের উদ্দেশে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অভিভাবকদের দায়িত্ব শুধু সন্তানকে বিদ্যালয়ে পাঠানো নয়, বরং তার সার্বিক বিকাশ নিশ্চিত করা। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, এসব বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখা অভিভাবকদের প্রয়োজন।  

‘প্রত্যেক পরিবারকে সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড় তুলতে হবে। শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ গতকাল দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 
মন্ত্রী তার বক্তব্যে বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার সন্তান বাড়ি থেকে বের হয়ে, আপনাকে পড়াশোনার কথা বলে, ভুল তথ্য দিয়ে কোথায় যায়, সে বিষয়টি আপনাকেই নজরদারি করতে হবে। শুধু শিক্ষকদের উপর ভরসা করলে হবে না। একজন সন্তানের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি হয় তার পরিবার ও অভিভাবকদের কাছ থেকে। পরিবারের বাবা-মা এবং অভিভাবকেরা বর্তমান আকাশ সংস্কৃতির এই যুগে, সচেতন না হলে, সন্তানেরা ভুল পথে ধাবিত হয়ে মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে যাবে। 

মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক ব্যবহার শিশু-কিশোরদের জীবন-ধারায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল করলেই হবে না। সন্তানকে একজন সৎ, মানবিক ও দেশ-প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit