শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৫

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬১ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

ঢাকাপ্রতিদিন নগর-মহানগর ডেস্ক : রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ তারিক শাফিন (২৩), কে এম ইসলাম (৩০), তানভীর রহমান স্বাধীন (২২), মো. আল নোমান (২২) এবং মো. শিপন চৌধুরী (২২) । ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জুলাই ভোরে জাকির হোসেন তার দোকানে মাল গোছানোর সময় ১৮-২০ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। পরে তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুই দফায় মোট ৭ লাখ টাকা পরিশোধ করলেও অপহৃতকে মুক্তি দেয়নি চক্রটি। এতে আরও বলা হয়, ২৫ জুলাই রাতে ভাটারা থানায় মামলা দায়েরের পর পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বেইলি রোড এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এরপর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে অপহরণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মুক্তিপণের ২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ বিকাল : ৫.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit