বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু ..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

মুন্সীগঞ্জ কারাগারে কারাবন্দি অবস্থায় সারোয়ার হোসেন নান্নু নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার মৃত্যু হয়েছে। তিনি হত্যা ও বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন। রোববার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে কারাগারে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, রোববার ভোর বুকে ব্যথা হলে জেলখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান জানান, ভোর ৪টারদিকে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫-৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার প্রয়াত রাজ্জাক মোল্লার ছেলে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ বিকাল : ৩.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit