সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

মাইলস্টোন দুর্ঘটনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই জনকে ছাড়পত্র, চারজনের অবস্থা আশঙ্কাজনক

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View
সংগৃহীত ছবি..

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন। শনিবার (২৬ জুলাই) বিকাল পৌনে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৩৬ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সিবিআর ক্যাটাগরিতে রয়েছে ৯ জন এবং বাকিরা অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন।’ তবে আশার কথা হলো, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দগ্ধ দুই শিক্ষার্থী রাফসি ও আয়ান খানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থ আছেন। পরিচালক আরও জানান, চিকিৎসাধীনদের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ১২.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit