শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ওয়েবফিল্মে মৌ-এর অভিষেক..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ হালের দুনিয়ায় ঢুকে পড়লেন। অর্থাৎ ওয়েব দুনিয়ায় কাজ করছেন তিনি। নির্মাতা আকা রেজা গালিব মৌকে মূল চরিত্রে রেখে বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। সিনেমার গল্প প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন গালিব। তিনি বলেন, গহীন অতল’র ডাবিং ও এডিটিংয়ের কাজ চলছে। মুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গালিব বলেছেন, পুরোটাই পারিবারিক গল্প, থ্রিলারের ছোঁয়া রাখা হয়েছে। তিনি বলেন, ‘মা ও মেয়ের গল্প। মেয়ের উপর একটা বিপদ নেমে আসে, সেই বিপদ থেকে মেয়েকে উদ্ধার করতে মায়ের ভূমিকা। নানা বাধা অতিক্রম করে মেয়েকে বাঁচানোর গল্প নিয়েই গহীন অতল। সিনেমায় মায়ের চরিত্রে দেখা যাবে মৌকে। তাকে ঘিরেই এই চরিত্রটি ভাবা হয়েছে। মৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো বলে জানিয়েছেন গালিব।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৬ জুলাই ২০২৫/ বিকাল :০৪.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit