মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

৯,৫০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung Galaxy A56 5g

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মূল্যছাড়ের পর স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের বাজারমূল্য ৪৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়। স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে রয়েছে প্রিমিয়াম সব ফিচার ও স্যামসাংয়ের সর্বাধুনিক এআই প্রযুক্তি; যা বাজারে মিড-রেঞ্জের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করেছে। বাড়তি সুবিধা পেতে ক্রেতারা ‘নেভারমাইন্ড’ অফার গ্রহণ করতে পারেন। এ অফারের মাধ্যমে নিধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে এক বছরের মধ্যে একবার স্ক্রিন পরিবর্তন করা যাবে।

এছাড়াও, যারা দীর্ঘদিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য স্যামসাং দিচ্ছে দুই বছরের ওয়্যারেন্টি। এই ওয়্যারেন্টি সুবিধাও অল্প কিছু সাবস্ক্রিপশন ফিতে উপভোগ করা যাবে।

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি  (Galaxy A56 5g) এর ফিচার

স্মার্টফোনটির এআই প্রযুক্তিনির্ভর ফিচারগুলোর মধ্যে রয়েছে সার্কেল টু সার্চ, যার মাধ্যমে ফোনের স্ক্রিনে থাকা যেকোনো কিছু সহজে ‘সার্কেল’ করে সার্চ করা যাবে; ফোনটির ক্রিয়েট ফিল্টারের মাধ্যমে ছবি নিজের মতো করে ‘পারসোনালাইজ’ করা যাবে; অবজেক্ট ইরেজার ফিচার ব্যবহার করে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত জিনিস মুছে ফেলা যাবে; ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং ফিচার দিয়ে করা যাবে ‘প্রো-লেভেল’ ভিডিও এডিটিং; এবং স্মার্টফোনটির এআই-পাওয়ারড পোর্ট্রেইটস নিশ্চিত করবে স্টুডিও কোয়ালিটির পোর্ট্রেইট ইফেক্ট।

এআই প্রযুক্তির পাশাপাশি, গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। কম আলোতেও দারুণ ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে রয়েছে উন্নত নাইটোগ্রাফি সুবিধা। ৬.৭ ইঞ্চির এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে ব্যবহারকারীরা উপভোগ করবেন চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ফলে উপভোগ করা যাবে টানা সিনেমা বা সিরিজ দেখার আনন্দ। পাশাপাশি, শক্তিশালী পারফরমেন্স নিশ্চিতে স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ১,৫৮০ প্রসেসর ও ইন-বিল্ট কুলিং সিস্টেম। গ্যালাক্সি এ৫৬ ফাইভজি এখন তিনটি রঙে পাওয়া যাচ্ছে- অসাম লাইটগ্রে, গ্রাফাইট ও অলিভ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit