শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
জর্ডানে গির্জায় গুলিবর্ষণে সাতজনের প্রাণহানি ৪ দফা দাবিতে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল এনসিপি দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় জনগণকে রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতিতে মো. সাব্বিরুল আলম চৌধুরী কে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি’র ফুলেল শুভেচ্ছা 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৮ Time View

ঢাবি প্রতিনিধি : বীর চট্টলার কৃতি সন্তান মো. সাব্বিরুল আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’ (ইডি) পদে পদোন্নতি পাওয়ায় “বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি” এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে গতকাল ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে “বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি” আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমদ, সদস্য সচিব ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র জুলাই যোদ্ধা মোঃ সায়েম তাকে ফুলতোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির আহ্বায়ক,সাবেক ছাত্রনেতা, নব্বইয়ের গণআন্দোলনের বিপ্লবী এম এ হাশেম রাজু, যুগ্ম আহ্বায়ক নাসির মিজান প্রমুখ । এ সময় বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি- ঢাকা এর আহ্বায়ক জালাল আহমদ ও সদস্য সচিব জুলাই যোদ্ধা মোঃ সায়েম জানান,সমাজের জ্ঞানী-গুণী মানুষদের সম্মান জানাতে হবে ।তাদের কে সম্মান দিলে বাকিরা তাদেরকে অনুসরণ করে তাদের জায়গায় আসার চেষ্টা করবে ।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বীর চট্টলার কৃতি সন্তান মো. সাব্বিরুল আলম চৌধুরী বলেন, “ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ । আমাকে উৎসাহিত করেছেন।ভবিষ্যতে চট্টগ্রামের মানুষের পাশে থাকবো।

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit