শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে পুকুরের পানিতে ভাসছিল নারীর মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুর থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পরশুরামপুর গ্রামের ভূঁঞা বাড়ির সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মারা যাওয়া রোকেয় পারভীন সুরমা (৬০) সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের সুরমা মঞ্জিলের নুরুল মতিনের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয়া জানায়,পারভীন সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে ঘরে চিৎকার চেঁচামেচি করেন। মাঝে মধ্যে তিনি এ রকম করে থাকেন। এনিয়ে বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে যান। একই দিন রাত সাড়ে ৮টার দিকে পথচারীরা তার মরদেহ পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার পরশুরামপুর গ্রামের খোকন ভূঁঞার বাড়ির পুকুরে ভাসতে দেখে। খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, কাঁদা পানি মাড়িয়ে হাঁটার সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, বৃদ্ধার ছেলে মনিরুল আহছান জানায় তার মা মানসিক রোগী ছিলেন। স্থানীয়দের তথ্যের ভিক্তিতে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায় নি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৫,/সকাল ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit