রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে॥ এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ

মাইলফলকের সামনে রিশাদ, ছাড়িয়ে যেতে পারেন সাকিবকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : মাত্র দুই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নজরকাড়া পারফরম্যান্সে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নিজেকে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামলে একটি বিশেষ মাইলফলক ছুঁতে পারেন তিনি। সেই সঙ্গে ছাড়িয়ে যেতে পারেন সাকিব আল হাসানকেও।

রিশাদ এরই মধ্যে ৪০ ম্যাচে নিয়েছেন ৪৮ উইকেট। আজ মাত্র ২ উইকেট পেলেই তিনি হবেন বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের ক্লাবে নাম লেখাবেন। তবে লেগ স্পিনার হিসেবে তিনিই হবেন প্রথম। শুধু তাই নয়, এই কীর্তি গড়লে সাকিব আল হাসানকেও পেছনে ফেলবেন দ্রুততম ৫০ উইকেটের দৌড়ে। সাকিব যেখানে ৫০ উইকেটের দেখা পেয়েছেন ৪২ ম্যাচে, রিশাদ তা করে ফেলবেন ৪১ ম্যাচেই।

বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড এখনো মোস্তাফিজুর রহমানের দখলে। মাত্র ৩৩ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছেছিলেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলামও রয়েছেন এই ক্লাবে।

বিশ্ব ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড বতসোয়ানার ধ্রুবকুমার মাইসুরিয়ার, মাত্র ২২ ম্যাচে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস (২৬ ম্যাচ)।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit