বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

আফগানিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ইব্রাহিম জাদরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিদ খানকে। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণার সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এ তথ্য নিশ্চিত করে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে ব্যর্থ হওয়ার পর থেকেই রশিদের নেতৃত্ব নিয়ে আলোচনা চলছিল। শ্রীলঙ্কা সিরিজ শুরুর মাত্র এক সপ্তাহ আগে এসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সহ-অধিনায়ক ইব্রাহিম জাদরানকে মূল দায়িত্বে নিয়ে এলো।

এ ছাড়া স্কোয়াডেও পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপের দলে থাকা ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব এবং মোহাম্মদ ইশাককে ওয়ানডে ও টি-টোয়েন্টি, কোনো সংস্করণেই রাখা হয়নি।

টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন টপ-অর্ডার উইকেটকিপার ব্যাটার নূর রহমান, অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমেদ। অন্যদিকে, ওয়ানডে দলে ফিরেছেন ফরিদ আহমেদ মালিক এবং প্রথমবারের মতো ডাক পেয়েছেন জিয়া উর রহমান শরিফি।

আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ টি-টোয়েন্টি সিরিজ ও ২০, ২২ ও ২৫ মার্চ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

সিরিজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক পরিস্থিতির কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসিবি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে আলোচনা চালাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

টি-টোয়েন্টি স্কোয়াড

ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নূর রহমান, সেদ্দিকুল্লাহ আতাল, দরবেশ রসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমেদ মালিক এবং আব্দুল্লাহ আহমেদজাই।

ওয়ানডে স্কোয়াড

হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আতাল, দরবেশ রসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, এএম গজানফর, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমেদ মালিক এবং বিলাল সামি।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit