বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নেইমার বাবা হওয়ায় উপহার পাঠালো পিএসজি

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ:

গত ৫ জুলাই চতুর্থবারের মতো বাবা হন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। যার নাম রাখা হয়েছে মেল। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তান মেল।

নেইমার নতুন করে বাবা হওয়া উপলক্ষে তার জন্য বিশেষ উপহার পাঠিয়েছে সাবেক ক্লাব পিএসজি। সামাজিক যোগাযোগামধ্যমে উপহারের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে।

ব্রাজিলিয়ান এই তারকার সেই আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে পিএসজি নেইমার ও তার চার সন্তানের জন্য পাঁচটি জার্সি পাঠিয়েছে। সেই জার্সিগুলোয় প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও (১০) আছে। পিএসজির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।

২০১৭ সালে দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে ছয় মৌসুমে ৫টি লিগ শিরোপা জিতেছেন তিনি। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন নেইমার। ক্লাবটির হয়ে ঘরোয়া সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন পূরণ হয়নি এই ব্রাজিলিয়ানের।

২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার হাত ধরে ইউরোপ সেরা হতে না পারার হতাশা ছিল পিএসজিরও। কিন্তু সময়ের সঙ্গে সেই হতাশা ভুলে দুই পক্ষ যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেছে, তার প্রমাণ নেইমারকে দেওয়া পিএসজির এই উপহার।

 

অনলাইন নিউজ ডেস্ক:
কিউএনবি/রাজ/২২ জুলাই ২০২৫/বিকাল: ৪.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit