সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

নওগাঁয় জাতীয়তাবাদী কৃষকদলের বৃক্ষ রোপন 

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View
নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে ঢাকাসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’ এর যৌথ উদ্যোগে নওগাঁয় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২০ জুলাই) দুপুরে, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে শহীদ জিয়াউর রহমান এর ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে শহরের মুক্তির মোড় শহীদ মিনার হতে কেডির দলীয় কার্যালয় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব জনাব এ টি এম ফিরোজ দুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক  ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও সদস্য মাসুদ হাসান তুহিন  প্রমূখ ।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit