বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রোববার (২০ জুলাই) রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ইউএসজিএস ওয়েবসাইটের তথ্যানুসারে, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের একই এলাকায় তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আল জাজিরা বলছে, দুইটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ মাত্রায়। আরেকটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। একই এলাকায় ৫ দশমিক শূন্য মাত্রার আরেকটি ভূমিকম্পেরও খবর পাওয়া গেছে।
 
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার কামচাটস্কি অঞ্চলের পূর্বে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। পরে সংস্থাটি জানিয়েছে, এটি ছিল ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প।
 
আল জাজিরা জানায়, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরে ১ লাখ ৬৩ হাজারের বেশি বাসিন্দা রয়েছে। শহরটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের উত্তর-পূর্বে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমে কমচাতকা অঞ্চলে অবস্থিত।

 

 

কিউএনবি/আয়শা//২০ জুলাই ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit