সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

দক্ষিণ কোরিয়ায় ভূমিধসে প্রাণ গেল অন্তত ১৪ জনের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় কয়েকদিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১২ জন।

রবিবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, গত বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিপর্যয় দেখা দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন। প্রায় ৪১ হাজার পরিবার সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এছাড়া ভারী বৃষ্টির ফলে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা এবং কৃষিজমি ডুবে গেছে। বহু গবাদি পশু মারা গেছে বলে খবরে জানানো হয়েছে। দক্ষিণাঞ্চলের সানচেয়ং কাউন্টিতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৭ জন নিখোঁজ রয়েছেন। সিউলের আশপাশের পার্বত্য এলাকা, পশ্চিম ও উত্তরাঞ্চলেও হতাহত হওয়ার খবর মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কমলেও রাজধানী সিউল ও উত্তরের বেশ কয়েকটি এলাকায় নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ভূমিধসের আশঙ্কায় বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা সমন্বিত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit