বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের আভাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : রোববার (২০ জুলাই) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয়, উত্তর-পশ্চিম রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে আগামী বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
 
এ অবস্থায় সংস্থাটি বলছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও বলছে, সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণ সপ্তাহজুড়ে থাকতে পারে। এ পরিস্থিতি আগামী সপ্তাহেও অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা//২০ জুলাই ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit