শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

রাশিয়াকে নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব ইউক্রেনের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন দফায় শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে। দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শনিবার (১৯ জুলাই) নিশ্চিত করেছেন যে, গত মাসে আলোচনা স্থগিত হওয়ার পর প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ আগামী সপ্তাহে রাশিয়ান আলোচকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধবিরতি অর্জনের জন্য সবকিছু করা উচিত। রাশিয়ান পক্ষের সিদ্ধান্ত থেকে আড়াল হওয়া বন্ধ করা উচিত।’

ইউক্রেনের নেতা পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য তার প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘শান্তি, স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য নেতৃত্ব পর্যায়ে একটি বৈঠক প্রয়োজন।’

যদিও রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে তারা ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। তারা বলছে, ৭১১টি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে তারা।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের নিজেকে সুরক্ষিত রাখতেই হবে এবং তিনি ইতিমধ্যেই আরও মার্কিন প্যাট্রিয়ট মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছেন।

বাজেটের বিষয়ে বক্তব্য রাখার জার্মানির সংসদে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস রাশিয়ার এই সারা রাত ধরে হামলার সমালোচনা করেন৷ সাথে তিনি এ-ও বলেন যে, ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে জার্মানি।

টেলিগ্রাম প্ল্যাটফর্মে প্রকাশিত ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানায়, এসব হামলা মূলত ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কীভাবে আঘাত হেনেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit