শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বেড়ে ৯৪০

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া যোদ্ধা ও সুন্নি বেদুইন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ জনে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার (১৯ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৬২ জন বেসামরিক দ্রুজ নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১৮২ জনকে সরাসরি হত্যা করেছে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা।

এছাড়া সংঘাতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ৩১২ সদস্য এবং ২১ জন সুন্নি বেদুইন উপজাতি সদস্যও প্রাণ হারিয়েছেন। এই সহিংসতার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো এক হামলায় সিরিয়ার সেনাবাহিনীর আরও ১৫ সদস্য নিহত হন বলে জানিয়েছে অবজারভেটরি।

চলমান রক্তক্ষয় বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার। এ চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। সুইদায় সংঘাত নিরসনে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশের নেতৃত্ব।

সিরিয়া-বিষয়ক মার্কিন প্রতিনিধি টম ব্যারাক জানান, সিরিয়ার নেতা আহমেদ আল-শারা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই শান্তিচুক্তিকে সমর্থন দিয়েছে তুরস্ক ও জর্ডানও।

এর আগে, গত বুধবার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে একটি বড় ধরনের হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর হলে সুইদায় চলমান সহিংসতা কমার আশা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit