মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মরদেহগুলো প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করানো হবে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। এ ঘটনায় প্রশাসনের দায় আছে কি না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বিমানবন্দরের টার্মিনাল নিয়ে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। তবে টার্মিনাল চালুর বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit