শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিসকাইলুজ ট্রেনিং সেন্টারে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠে আশপাশের এলাকা।

পুলিশ জানায়, এ ঘটনায় কয়েকজন উপ-শেরিফ কর্মকর্তা নিহত হয়েছেন। শহরের ইস্টার্ন অ্যাভিনিউর ওই প্রশিক্ষণ কেন্দ্রে শেরিফের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর বোমা স্কোয়াড ও তাদের ঘাঁটি রয়েছে।
 
বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হলেও পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা জানান, এ ঘটনায় অতিরিক্ত কেউ আহত হয়নি। এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বর্ণনা করে বলেন, তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে ।
 
পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমরা এখনও অনেক কিছু জানি না। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো শুরু থেকে সবটা যাচাই করা এবং এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খুঁজে বের করা। এরমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই সব তথ্য জানা যাবে।
 
তবে প্রাথমিক পর্যায়ের তদন্ত থেকে জানা গেছে, একটি গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। এতে স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী দল ও এফবিআইসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলে উদ্ধার কাজ এবং তল্লাশি শুরু করে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল।
 
তবে এই বিস্ফোরণের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি লস অ্যাঞ্জেলেস পুলিশ। এই ঘটনার পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না সে ব্যাপারে তদন্ত করার কথা দাবি করেছে পুলিশের এক সূত্র।

 

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit