শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

কেন ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার ক্যান সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সৈন্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার সংশ্লিষ্ট একজন অ্যাডভোকেট জাচি আতেদাগি বলেছেন, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে অন্তত ১০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। 

তিনি বলেছেন, অনেক হয়েছে! সড়কে অনেক প্রবীণ সেনাকে দেখা যায়। তবে চারপাশের আমলাতন্ত্রের কারণে তাদের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো সম্ভব হয় না।

তিনি আরও বলেছেন, কখনও কখনও ওই সব প্রবীণ যোদ্ধাদের কাছে ২৪ ঘণ্টা অপেক্ষা করার মতো সময় থাকে না। অনেকে সরকারের কাছ থেকে চিকিৎসাসেবার অপেক্ষায় থাকার পর তা না পেয়ে আত্মহত্যা করেন। 

এ সপ্তাহের শুরুতে টাইমস অব ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছে এক সেনা। এতে তিনি গুরুতরভাবে আহত হন। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ সেনা আত্মহত্যা করেছে, যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit