সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি ছাত্র ইউনিয়নের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ হওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উত্তরা থানা শাখার কর্মী মাহমুদুল হাসান রিজভীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শ্রদ্ধা ও রাজনৈতিক প্রত্যয়ের মধ্য দিয়ে দিনটি পালন করেছে ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ১১টায় রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা চৌধুরী জোসেন, যুবনেত্রী মিনা চৌধুরী, বিসিএল সভাপতি গৌতম চন্দ্র শীল, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি সালমান রাহাত, সাধারণ সম্পাদক প্রিজম ফকির, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে ডা. সাজেদুল হক রুবেল বলেন, অভ্যুত্থানের যেই গণ-আকাঙ্ক্ষা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেই চেতনাকে পদদলিত করছে। যুক্তরাষ্ট্রে গিয়ে ‘মেটিকুলাস ডিজাইনড’ মন্তব্যের মাধ্যমে জনগণকে অবজ্ঞা করা হয়েছে। আজও নির্বাচনী সংস্কার তো দূরের কথা, বিচার কার্যক্রম শুরু করাও সম্ভব হয়নি।

সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, ২০২৪ সালের ১৮ জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন ছিল প্রকৃতপক্ষে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের সূচনা। উত্তরায় ছাত্র ইউনিয়নের কর্মী রিজভীসহ ২৯ জন শহীদ হন। অথচ এক বছর পেরিয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। এখনকার সরকার সেই অভ্যুত্থানের চেতনারও বিপরীতে অবস্থান করছে। জনগণের মুক্তির জন্য প্রয়োজন আরেকটি গণঅভ্যুত্থান, যার নেতৃত্বে থাকবে প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তি।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রিজভীর আত্মত্যাগকে ধারণ করেই বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ গড়ে তোলা হবে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit