শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

খালিপেটে আমলকী খেলে শরীরে কী ঘটে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View

স্বাস্থ্য ডেস্ক : খালিপেটে আমলকী খাওয়ার উপকারিতা:

  • হজমশক্তি উন্নত করে:

খালিপেটে আমলকী খেলে পাচনতন্ত্র সক্রিয় হয়। এতে গ্যাস্ট্রিক অ্যাসিডের ব্যালান্স ভালো থাকে। বদহজম এবং অ্যাসিডিটির সমস্যা কমে যায়।

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

  • লিভার পরিষ্কার করে:

খালিপেটে খাওয়া আমলকী লিভারকে পরিষ্কার করে এবং ক্ষতিকর পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে।

  • চুল ও ত্বকের জন্য ভালো:

এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। ব্রণ কমায় এবং চুল পড়ে যাওয়া ও অকালে পাকা রোধেও সহায়ক।

 

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক:

আমলকী রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করতে পারে।

খালিপেটে আমলকী খাওয়ার ঝুঁকি, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা

  • যাদের গ্যাস্ট্রিক বা পেপটিক আলসারের সমস্যা আছে তাদের জন্য খালিপেটে টক আমলকী খাওয়া ঠিক হবে না। কারণ এতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
  • খালিপেটে অতিরিক্ত আমলকী খাওয়া উচিৎ না। এটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ হিসেবে কাজ করতে পারে ফলে অতিরিক্ত খেলে পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে।
  • অনেকের ঠাণ্ডা-কাশির প্রবণতা বাড়তে পারে। যাদের ক্ষেত্রে এমনটা ঘটে তাদের জন্য সতর্কতা আবশ্যক।

খালিপেটে আমলকী  খাওয়ার সঠিক উপায়:

সকালবেলা ১টি টাটকা আমলকী বা আধা চামচ শুকনো আমলকী গুঁড়ো হালকা গরম পানির সঙ্গে খেতে পারেন।

চিবিয়ে খেলে পরে কুসুম গরম পানি খাওয়া ভালো।

সতর্কতা:
যদি আপনি আলসার, হাই অ্যাসিডিটি বা কিডনির সমস্যায় ভুগে থাকেন, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খালিপেটে আমলকী খাওয়া উচিত হবে না।

সূত্র:
* আয়ুর্বেদ গ্রন্থ: চরক সংহিতা ও অষ্টাঙ্গ হৃদয়।
*Indian Journal of Pharmacology (2011): Amla enhances antioxidant defense mechanisms in the human body.
* Journal of Ethnopharmacology (2004): Amla supports digestion and regulates gastric acid secretion.
* Evidence-Based Complementary and Alternative Medicine (2013): Amla has hypoglycemic
* ভারতের AYUSH মন্ত্রণালয় (আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) এর গাইডলাইন।

 

 

কিউএনবি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit