শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ভারতের শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির প্রায় ৫০টি স্কুলে বোমা হামলার হুমকির পর বেঙ্গালুরুর কমপক্ষে ৪০টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। ই-মেইলে পাওয়া এ হুমকি নিয়ে বেঙ্গালুরুর বিভিন্ন স্কুলে ইতোমধ্যে অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।

শুক্রবার (১৮ জুলাই) সকালে দিল্লির প্রায় ৫০টি স্কুলে বোমার হুমকি আসে। এর মধ্যে সিভিল লাইনসের সেন্ট জেভিয়ার্স, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল, রোহিণীর অভিনব পাবলিক স্কুল ও রোহিণীর দ্য সোভেরিন স্কুল অন্যতম। এটি টানা চতুর্থ দিনের মতো দিল্লির স্কুলগুলোতে এমন হুমকি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর ও কেঙ্গেরিসহ বিভিন্ন এলাকার বেসরকারি স্কুলগুলোতে বোমা হামলার হুমকি বার্তা পাঠানো হয়েছে। সতর্কতা হিসেবে বেঙ্গালুরু শহর পুলিশ স্কুলগুলোতে একাধিক দল পাঠিয়েছে।

‘স্কুলের ভেতরে বোমা’ শিরোনামের ই-মেইলটি ‘roadkill333@atomicmail.io’ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। বোমা হুমকির মেইলে দাবি করা হয়েছে, টিএনটি নামক বিস্ফোরক স্কুলগুলোতে লুকিয়ে রাখা হয়েছে, শিক্ষার্থীদের কী হবে তা হিংসাত্মকভাবে বর্ণনা করা হয়েছে। মেইলে লেখা ছিল, ‘তোমরা সবাই কষ্ট পাওয়ার যোগ্য। আমি সত্যিই আমার জীবনকে ঘৃণা করি।’

শুক্রবারের এই হুমকির ঘটনাগুলোসহ সব মিলিয়ে ভারতজুড়ে প্রায় ১০০টির বেশি স্কুল হুমকি বার্তা পেয়েছে। এর মধ্যে ৬০টি স্কুল রয়েছে দিল্লিতে। গত সপ্তাহেও দিল্লিজুড়ে ৬০টি স্কুল বোমা হুমকি পেয়েছিল। সেই হুমকিগুলো পরে মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল। এই হুমকিগুলো এনক্রিপ্টেড নেটওয়ার্ক ও ভিপিএন থেকে পাঠানো হয়েছিল, যার কারণে এগুলোর উৎস খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল।

দিল্লি পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ডার্ক ওয়েবে (গোপন ইন্টারনেট) এমন হামলাকারীদের খুঁজে বের করা খুবই কঠিন। তিনি বলেন, এটা অনেকটা আয়না ভরা ঘরে ছায়ার পিছে ছোটার মতো। যখনই মনে হয় কাউকে খুঁজে পাওয়া গেছে, তখনই সে যেন আরেক ধাপ গভীরে হারিয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit