শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

নেত্রকোণায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০১ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে সম্প্রতি একাধিক সংগঠন কটুক্তিমূলক শ্লোগান দেয়া, সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ও গুপ্ত সংগঠনের ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্ঠার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত পৃথকভাবে আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। আব্দুল্লাহ আল মামুন খান রনি নেতৃত্বে জেলা শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানেই মিলিত হয় এবং বিক্ষোভ সমাবেশ করা হয়।

অপরদিকে হাসনাত হাসান সৈকতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নেত্রকোণা রেলওয়ে বড় স্টেশন চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এসময় জেলা ও উপজেলা যুবদলের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit