শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

কোককে বলেছি আখের চিনি ব্যবহার করতে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তাঁর কথায় যুক্তরাষ্ট্রে রেসিপিতে পরিবর্তন নিয়ে আসছে কোকাকোলা। তাঁর ভাষায়, ‘এটা সত্যিই ভালো।’

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি কোকাকোলার সঙ্গে কথা বলেছি। বলেছি, তাঁরা যেন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া কোকে আসল আখের চিনি ব্যবহার করে। তাঁরা এতে সম্মত হয়েছে। আমি কোকাকোলাকে ধন্যবাদ জানাতে চাই।”

ট্রাম্পের মতে, এই পদক্ষেপ ‘সত্যিই ভালো’ এবং এতে পানীয়টির স্বাদ আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে উৎপাদিত কোকাকোলায় সাধারণত ব্যবহৃত হয় ‘হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ’। অন্যদিকে, মেক্সিকান সংস্করণের কোক তৈরি হয় প্রাকৃতিক আখের চিনি দিয়ে, যেটি অনেকেই স্বাদের দিক থেকে শ্রেয় মনে করেন এবং যুক্তরাষ্ট্রেও জনপ্রিয়ভাবে বিক্রি হয়।

এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কোকাকোলা কোম্পানির এক মুখপাত্রের সঙ্গে কথা বললে তিনি রেসিপি পরিবর্তনের বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি। তিনি শুধু বলেন, কোকাকোলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ। উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

ট্রাম্পের সঙ্গে কোকাকোলার সম্পর্ক বেশ জটিল। ব্যবসায়ী থাকার সময় প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর কিছুটা বিরোধ ছিল। তবে ‘ডায়েট কোক’ বরাবরই তাঁর অন্যতম পছন্দের পানীয়। হোয়াইট হাউসে তাঁর সময়কালেই ওভাল অফিসে বসানো হয়েছিল একটি বিশেষ ‘ডায়েট কোক সুইচ’। বোতামটি চাপলেই একজন সহকারী এসে তাঁর সামনে কোক হাজির করতেন।

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় কোকাকোলার চেয়ারম্যান জেমস কুইন্সি তাঁকে উপহার হিসেবে একটি ডায়েট কোকের বোতল দেন।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit