শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

সিরিয়ার প্রতিরক্ষা দপ্তরে ও প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরাইলের হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট ভবনের কাছে একটি এলাকায় ভয়াবহ হামলা করেছে ইসরাইলি বাহিনী। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

এ হামলার কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এসরায়েল কাৎজ সিরিয়ার সরকারকে সুয়েইদা প্রদেশ থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। ওই অঞ্চলে সম্প্রতি সিরিয়ার সরকারপন্থি বাহিনী এবং দেশটির ড্রুজ সংখ্যালঘুদের কিছু লড়াকুর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

হামলার পরপরই প্রতিরক্ষামন্ত্রী কাৎজ একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় সিরিয়ার এক সংবাদ উপস্থাপক সম্প্রচারের সময় একটি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন এবং নিরাপদ আশ্রয়ে সরে যান। ভিডিওটির ক্যাপশনে কাৎজ লিখেছেন, প্রচণ্ড আঘাত শুরু হয়েছে।

ইসরাইল এখনো এ হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে সাম্প্রতিক মাসগুলোতে তারা সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি ঠেকাতে একাধিক সামরিক অভিযান চালিয়েছে।

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit