শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে চিকিৎসাধীন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ সদর থানার পাচুরিয়া গ্রামে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন সুমন বিশ্বাস (২০) নামে এক যুবক। তিনি স্থানীয় একটি পানির কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর আগে দুপুর দেড়টার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।

সুমনের মা নিপা বিশ্বাস জানান, তার ছেলে একটি পানি কোম্পানিতে চাকরি করতেন। দুপুরে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ সদর থানার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে সংঘর্ষে পড়ে যায় সুমন। এ সময় হঠাৎ একটি গুলি তার কোমরে এবং আরেকটি গুলি হাতে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে সুমন বিশ্বাস নামে এক গুলিবিদ্ধ যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। 

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit