শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমা করবে না ভুক্তভোগী পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে ক্ষমা করবে না বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। হত্যার শিকার যুবক তালাল আবদুর ভাই আবদেল ফাত্তাহ মেহদি বলেছেন, প্রিয়া অপরাধ করেছেন। তাকে কোনো ক্ষমা করা হবে না। তার মৃত্যুদণ্ড হতেই হবে। খবর এনডিটিভির।

আবদেল ফাত্তাহ এই মামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম যেভাবে ‘দোষী ব্যক্তিকে ভিকটিম হিসেবে চিত্রিত করার জন্য বিকৃতভাবে তথ্য উপস্থাপন করছে।

আজ বুধবার নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকারের কূটনৈতিক দৌড়ঝাঁপের কারণে তার মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়েছে।

এদিকে, সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারত সরকার ভুক্তভোগীর (ইয়েমেনের নাগরিক) পরিবারকে অন্তত বুধবার পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে সফল হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে, প্রিয়াকে মুক্তি দেয়া হবে অথবা ভারতে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদন মতে, ভারতীয় ওই নার্স প্রিয়া ২০১৭ সালে নিজের ব্যবসায়িক অংশীদার তালাল আবদুকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। বর্তমানে তিনি ইয়েমেনের রাজধানী সানায় আছেন, যেটা বিদ্রোহী হুতি নিয়ন্ত্রিত এলাকা। তবে হুতিদের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit