শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ইসরাইলি অস্ত্র কোম্পানির বিজ্ঞাপনে গাজা গণহত্যার ভিডিও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিষয়টি ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়েও উঠে এসেছে। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে ইসরাইলি অস্ত্র নির্মাতা কোম্পানি রাফায়েল। ওই ভিডিওটি মূলত ওই কোম্পানির স্পাইক ফায়ারফ্লাই মডেলের একটি ড্রোনের যেটা গাজায় এক নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করতে ব্যবহার করা হয়।

স্পাইক ফায়ারফ্লাই ড্রোনের দুই বছর পূর্তিতে ওই ভিডিও পোস্ট করা হয়। তাতে রাফায়েল কর্তৃপক্ষ বিজ্ঞাপনের ভাষায় জানায়, ‘স্পাইক ফায়ারফ্লাই ড্রোনটি কৌশলগত বাহিনীর জন্য নির্ভুলতার এক নতুন যুগের সূচনা করেছে। এটি পরীক্ষিত, বিশ্বস্ত ও কৌশলগত।’ভিডিওতে দেখা যায়, একটি ছোট আকারের আত্মঘাতী ড্রোন যুদ্ধবিদ্ধস্ত গাজার একটি আবাসিক এলাকায় মৃদু শব্দে ভেসে বেড়াচ্ছে। এরপর রাস্তা দিয়ে হাঁটতে থাকা এক ফিলিস্তিনিকে শনাক্ত করে এবং দ্রুতই তার ওপর বিস্ফোরিত হয়।
 
ভিডিওটির শিরোনাম দেয়া হয়েছে, ‘স্পাইক ফায়ারফ্লাই ইন আরবান ওয়ারফেয়ার’ অর্থাৎ যুদ্ধ-এলাকায় স্পাইক ফায়ারফ্লাই। এমনকি ভিডিওটির সঙ্গে নাটকীয় ও সামরিক ঘরানার ‘ব্যাকগ্রাউন্ড মিউজিক’ও যোগ করা হয়েছে। ভিডিওর ওপর লেখা বার্তায় বলা হয়, ‘ড্রোনটি লক্ষ্যবস্তু শনাক্ত করে, তাকে অনুসরণ করে এবং হুমকি নিষ্ক্রিয় করে।’ ভিডিওটি গাজার উত্তরাঞ্চলের আল-তাওয়াম এলাকায় ধারণ করা বলে চিহ্নিত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ‘দুটি গুগল আর্থ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ভিডিওটি গত বছরের ৪ জুন থেকে ১ ডিসেম্বরের মধ্যে ধারণ করা হয়েছে।’
 
তিনি আরও জানান, ২০২৪ সালের নভেম্বরের সেন্টিনেল স্যাটেলাইট চিত্রেও ওই এলাকায় কিছু পরিবর্তনের চিহ্ন রয়েছে। ফেসবুকে দেয়া এক পোস্টে রাফায়েল কর্তৃপক্ষ জানায়, ফায়ারফ্লাই ড্রোনটি খুবই সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া রেখে জিপিএস জ্যামিং ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নির্ভুল হামলা চালাতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে সবচেয়ে কঠিন পরিবেশেও নিজেকে প্রমাণ করেছে ফায়ারফ্লাই।
 
ড্রোনটি মূলত স্থল বাহিনীর জন্য ডিজাইন করা হয়েছিল। ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় যেখানে পরিস্থিতি বোঝা কঠিন, শত্রুরা আড়াল থেকে যুদ্ধ করছে এবং বেসামরিকদের উপস্থিতির কারণে গোলাবর্ষণ সীমিত, সেখানে নিরাপদে অপারেশন চালানোর জন্য এটি তৈরি করা হয়েছিল।
  
তবে রাফায়েলের ভিডিওতে দেখানো ঘটনার ক্ষেত্রে উপরের কোনো শর্তই প্রযোজ্য নয়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। মিডল ইস্ট আই জানিয়েছে, প্রতিবেদনটি প্রকাশের আগে তারা (১৪ জুলাই বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) রাফায়েল কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit