শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

প্রতিপক্ষকে আরও বড় আঘাত দিতে সক্ষম ইরান: আয়াতুল্লাহ খামেনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যে কোনো নতুন সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত জানিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের চেয়েও তেহরান প্রতিপক্ষকে ‘আরও বড় আঘাত দিতে সক্ষম’।

বুধবার (১৬ জুলাই) তেহরানে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, ‘আমাদের জাতি যে যুক্তরাষ্ট্র এবং তার শিকলবন্দী কুকুর ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরায়েল) বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, তা অত্যন্ত প্রশংসনীয়।’

কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে খামেনি বলেন, ‘ইরান কর্তৃক আক্রান্ত ঘাঁটিটি ছিল একটি অত্যন্ত সংবেদনশীল আমেরিকান আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের ওপর আরও বড় আঘাত আসতে পারে।’

যুক্তরাষ্ট্র এবং তিনটি ইউরোপীয় দেশ আগামী আগস্ট মাসের শেষের দিকে ‘একটি চুক্তির সময়সীমা নির্ধারণে’ ইরানের ওপর চাপ দিয়ে যাচ্ছে। যদি ততক্ষণে কোনো অগ্রগতি না হয়, তাহলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা দেওয়া হবে।

খামেনি বলেছেন, ‘কোনো যুদ্ধক্ষেত্রে ইরানি জাতি দুর্বল পক্ষ হিসেবে আবির্ভূত হবে না। কারণ আমাদের কাছে প্রয়োজনীয় সকল উপায় আছে, আমাদের যুক্তি আছে এবং আমাদের শক্তি আছে। আল্লাহর ইচ্ছায়, আমরা কূটনৈতিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই পূর্ণ হাতে প্রবেশ করব।’

সর্বোচ্চ নেতা ইরানি কূটনীতিকদের ‘নির্দেশিকা’ মেনে চলার এবং বিস্তারিত না বলে জোর দিয়ে তাদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এর আগে আজ বুধবার ইরানের পার্লামেন্ট একটি বিবৃতি জারি করে বলেছে, পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত হবে না।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit