শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা

গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক ব্লকেড

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়ক ব্লকেড করেছে এনসিপির নেতৃবৃন্দরা। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকা এবং ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকা ব্লকেড করেন তারা। 

জানা যায়, গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে সারাদেশের মত নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় এনসিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলের নেতৃত্বে ব্লকেড করা হয়। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসহ সাধারণ মানুষ। পরে বিকেল পৌণে ৬টার দিকে তারা ময়াসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।  

ব্লকেডে এসম উপস্থিত ছিলেন, ছাত্র সমাজের সদস্য সচিব ফরিদ আহমেদ সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার যুগ্ন আহবায়ক লিখন, আদিল ও আপন সহ দুই শতাধিক নেতাকর্মী। এদিকে, একই কারণে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকা ব্লকেড করা হয়। 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit