শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
জামানত ছাড়া ২০ লাখ টাকা ঋণ পেতে পারেন যারা সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ভ্রান্ত ধারণা ভেঙে গেছে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন লং মার্চের পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা দেশের জনগণ জানতে চায়: রাশেদ খান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান রাঙামাটিতে ডাকাতি, ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার-১০ দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের কম দামে পণ্য সরবরাহ ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার ইসরাইলকে বয়কট করা বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তুল ও গুলিসহ আটক-২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তুল, শর্টগান ও গুলিসহ ২জন আটক হয়েছে। বুধবার ভোররাত ৩ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় হাবিলদার কুদ্দুস ফকিরের নেতৃত্বে প্রাগপুর বিওপি’র টহল দল পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় মঞ্জিল সর্দার (৪৩) কে একটি শর্ট গান ও ১ রাউন্ড গুলিসহ আটক করা হয়। সে পাকুড়িয়া গ্রামের মৃত রহমত সর্দারের ছেলে।

পরবর্তীতে তার স্বীকারোক্তিতে একই গ্রামের শফিকুল সর্দারের ছেলে টুটুল (২৫) কে একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগাজিন ও২ রাউন্ড গুলিসহ আটক করা হয়। উদ্ধার করা ভারতীয় অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ১৬ হাজার ৬০০ টাকা নির্ধারণ করে অস্ত্রসহ আটক ২ জনকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit