শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা

শাহবাগ মোড় অবরোধ, যানচলাচল বন্ধ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ নিয়েছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এনসিপির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এতে শাহবাগ এলাকায় যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

জানা গেছে, গোপালগঞ্জে এনসিপি সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন ৪ প্লাটুন বিজিবি সদস্য। এর আগে, সমাবেশস্থলেও হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ।

গোপালগঞ্জ শহর থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল হামলা শুরু হয়।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit