বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে রিশাদ, লিটন-ইমন-শরিফুলের বড় লাফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন উঠে এসেছেন তার ক্যারিয়ার সেরা অবস্থানে। পাশাপাশি বড় উত্থান হয়েছে পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম এবং লিটন দাসের।

সিরিজের প্রথম দুই ম্যাচে মোট ৪ উইকেট শিকার করেছেন রিশাদ। বিশেষ করে ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নেওয়ার পর টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে এখন তিনি ১৭তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৬২৩, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

একাদশে ফিরে দারুণ বোলিং করেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে ১২ রানে ২ উইকেট নেওয়ায় তিনি ২০ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৫৭তম স্থানে। অপরদিকে, মুস্তাফিজুর রহমান রয়েছেন ২৬তম স্থানেই।
তবে শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ পিছিয়েছেন ৪ ধাপ করে, তারা এখন যথাক্রমে ২৫ ও ২৯ নম্বরে।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উন্নতি লিটন দাসের। দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়ে এখন ৪৪ নম্বরে।

প্রথম ম্যাচে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলা পারভেজ হোসেন ইমন এগিয়েছেন ১২ ধাপ, এখন তিনি ৮৫ নম্বরে।
তাওহিদ হৃদয় ১ ধাপ এগিয়ে ৪১তম অবস্থানে রয়েছেন, যেটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে উঁচু র‍্যাঙ্কিং।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit