মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বনানীতে পথশিশু ধর্ষণের মূল অভিযুক্ত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকার বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, মঙ্গলবার রাত ৮টা নাগাদ মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত রোববার ১৪ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ৮টা নাগাদ বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে নয় বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়।

খবরটি পাওয়ার পরপরই পুলিশের একটি টিম মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতার হওয়া আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit