মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

কাট, কপি, পেস্টের নেপথ্য কারিগর কে এই ল্যারি টেসলার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কম্পিউটার জগতে ‘কাট, কপি ও পেস্ট’ ছাড়া কাজ কল্পনাই করা যায় না। এ সাধারণ অথচ যুগান্তকারী ফিচারটির পেছনে ছিলেন এক অসাধারণ মানুষ-ল্যারি টেসলার। ১৯৪৫ সালের ২৪ এপ্রিল নিউইয়র্কে জন্ম নেওয়া টেসলার ষাটের দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন।

১৯৭৩ সালে তিনি যোগ দেন জেরক্সের পালো অল্টো রিসার্চ সেন্টারে (PARC)। এখানেই সহকর্মী টিম মটের সঙ্গে মিলে তৈরি করেন জিপসি (Gypsy) নামের টেক্সট এডিটর, যার মধ্য দিয়েই প্রথমবারের মতো আসে কাট, কপি ও পেস্ট কমান্ড। এ উদ্ভাবনের মধ্য দিয়ে কম্পিউটার ব্যবহারের জটিলতা অনেকটাই কমে যায়। ব্যবহারকারীবান্ধব প্রযুক্তির পথে এটি ছিল এক বিশাল ধাপ।

এরপর অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস তাকে দলে টেনে নেন। অ্যাপলে ১৭ বছরের কর্মজীবনে তিনি লিসা ও প্রথম ম্যাকিন্টোশ কম্পিউটারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কারসরের ধারণা, গ্রাফিক্যাল ইন্টারফেসের প্রসার, সবকিছুর পেছনে ছিল টেসলারের দূরদর্শিতা। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি পৃথিবী ছেড়ে বিদায় নেন এ প্রযুক্তি কিংবদন্তি। তবে তার ছোঁয়া রয়ে গেছে আমাদের প্রতিদিনের প্রতিটি ক্লিকে।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit