মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

রাঙ্গুনিয়ায় অপহরণের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে অপহরণের ৯ দিন পর মো. মামুন মাঝি (৩৮) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালীর মাঝেরপাড়া এলাকায় মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মামুন মাঝি রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রামের মো. আলী আহম্মদের ছেলে। ব্যবসায়িক কারণে তিনি প্রায় সময় রানীরহাট বাজারে অবস্থান করতেন।

পুলিশ জানায়, মামুনকে অপহরণের পর টাকা আদায়ের চেষ্টা চলছিল। দাবি করা টাকার চেক নিতে আসলে আনোয়ার নামের একজনকে তিনদিন আগে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার দেওয়া তথ্যে প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে লক্ষীপুর জেলা থেকে খুনি কামরুলকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে কামরুল জানায়, টিভিতে কিলিং মুভি দেখে ফিল্মি কায়দায় মামুনকে অপহরণ করার পরিকল্পনা করা হয়। গত ৭ জুলাই রানীরহাট বাজারের নিজের ভাড়া বাসায় মামুনকে ডেকে নিয়ে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর শুরু হয় টাকা আদায়ের চেষ্টা। শেষে মামুনকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে মাটি চাপা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান চলছে।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit