সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন যুদ্ধে রাশিয়ার সহায়তা নিয়ে মুখ খুলল ইরান নাহিদের গতির তোপে ২০০’র আগেই শেষ নিউজিল্যান্ড ২০১১ বিশ্বকাপের সেই বিতর্কিত ঘোষণা নিয়ে মুখ খুললেন পুনম পান্ডে শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রীতম–জেফার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ইরান যুদ্ধের কারণে এশিয়ায় মিত্রদের হারাচ্ছে যুক্তরাষ্ট্র? কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ বিদায়বেলায় মাশরাফী-সাকিবের কথা মনে করলেন রুবেল বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা 

কোর্তোয়ার ম্যাচ পেছানোর প্রস্তাবকে নাকচ করে দিলেন লা লিগা সভাপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : কোর্তোয়া দাবি তুলেছিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায়। গত মৌসুমে তারা ৬৮টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩৮টি লা লিগায়, ১৪টি চ্যাম্পিয়ন্স লিগে। আর কোপা দেল রে এবং ক্লাব বিশ্বকাপে খেলেছে আরো ৬টি করে ম্যাচ। স্প্যানিশ সুপার কাপে ২টি এবং ইউরোপিয়ান সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপে আরও একটি করে মোট ২টি ম্যাচ। কিন্তু কোর্তোয়া প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন হাভিয়ের তেবাজ।

রয়্যাল স্প্যানিশ ফেডারেশন এবং লা লিগা যৌথভাবে এই সূচি সাজায় বলে তেবাজের একার পক্ষে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব না বলে জানিয়েছেন তিনি। লা লিগা সভাপতি বলেন, ‘১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে রিয়াল ফুটবলাররা যথেষ্ট বিশ্রাম পাবেন। আমার মনে হয় না এতো বড় ছুটির পর কারো আর কিছু বলার থাকতে পারে। পেশাদার ফুটবলারদের কাছে এই সময়টুকু যথেষ্ট রিকভারির জন্য। এরপরও কেউ যদি বলে, তাদের ম্যাচ পেছাতে হবে তাহলে আমার একটাই উত্তর, এটা সম্ভব না। এই সূচি আমরা একা করি না। এখানে রয়্যাল স্প্যানিশ ফেডারেশনেরও ইনপুট থাকে। তাই চাইলেই কোনো কিছু করে ফেলা সম্ভব না।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে তেবাজের সম্পর্কের শীতলতার খবর জানা আছে সবারই। দীর্ঘদিন ধরেই ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে একটা ঠান্ডা যুদ্ধ চলছে লা লিগা বসের। সুযোগ পেলেই একে অপরের বিষয়ে বিষোদগার করতে ভুলেন না তারা। সে কারণেই হয়তো ফিক্সচার ইস্যুতে রিয়ালকে খোঁচা দেয়ার সুযোগটা হাতছাড়া করেননি তেবাজ।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদ একা খেলেনি। আরও দল আছে যারা পুরো মৌসুমে এমন ব্যস্ত সময় কাটিয়েছে। পিএসজি ৬৫টি এবং চেলসি ৬৪টি ম্যাচ খেলেছে এ মৌসুমে। তারা কিন্তু তাদের লিগে ম্যাচ পেছানোর জন্য কোনো কথা বলছে না। রিয়ালের ফুটবলাররা কেন এ কথা বলছে আমার জানা নেই। আমার মনে হয় না, ওসাসুনার বিপক্ষে হেরে যাবে এ ভয় রিয়ালকে এখনই পেয়ে বসেছে।’

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit