বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’।  এ উপলক্ষ্যে জার্মানির বার্লিনে আয়োজন করা হয় এক জাঁকজমকপূর্ণ প্রদর্শনী। এর মাধ্যমে পর্দায় প্রথমবারের মতো দেখানো হয় বহুল প্রতীক্ষিত লায়ন্সগেটের প্রযোজনায় মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। এ সময় উপস্থিত দর্শক ও সমালোচকরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। 

লায়ন্সগেটের আশা, ‘মাইকেল’ সিনেমাটি বিশ্বজুড়ে ৭০ কোটি ডলার আয় করবে। যদি এই পূর্বাভাস মিলে যায়, তবে এটি হবে মিউজিক্যাল বায়োপিক বা সংগীত তারকাদের নিয়ে নির্মিত সিনেমার ইতিহাসে শীর্ষ তালিকায় স্থান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাইকেল’ সিনেমাটি।  

কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের বায়োপিক ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা জাফর জ্যাকসনকে নিয়ে। সম্পর্কে পপসম্রাটের ভাতিজা এক অনবদ্য অভিনয় ও তার লুকের মাধ্যমে চাচা মাইকেলের প্রায় পুরোটাই পর্দায় ফুটিয়ে তোলেন। দর্শকদের মতে, জাফরের কণ্ঠ থেকে শুরু করে তার নাচ ও আবেদন প্রায় সবটাই মিলেছে মাইকেল জ্যাকসনের সঙ্গে।  

বার্লিন উৎসবে এন্টোইন ফুকুয়া পরিচালিত ‘মাইকেল’ সিনেমাটি প্রদর্শনী শেষে দর্শক ও কলাকুশলীরা দাঁড়িয়ে জাফর জ্যাকসনকে সম্মান জানান। এ সময় অনুষ্ঠানে জ্যাকসন পরিবারের বেশ কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ‘মাইকেল’ সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে এটিকে ‘শতাব্দীর সেরা সিনেমা’ হিসেবেও অভিহিত করেছেন অনেকেই। 

চলচ্চিত্র সমালোচকের ভাষ্যানুযায়ী, পরিচালক এন্টোইন ফুকুয়া এ বায়োপিকে মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ সব মুহূর্ত জীবন্ত করে তুলেছেন। এ ছাড়া জাফর জ্যাকসনকে দিয়ে মাইকেলের শারীরিক ভাষা ও আবেগ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা, যা দর্শকদের দীর্ঘকাল মনে থাকবে।

এদিকে ইতিবাচক আলোচনার পাশাপাশি এ সিনেমাটি ঘিরে খানিকটা সমালোচনা ও বিতর্কও তৈরি হয়েছে। ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী, কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলোও এ সিনেমায় তুলে ধরার কথা ছিল। কিন্তু আইনি জটিলতা এবং জ্যাকসন পরিবারের আপত্তির কারণে চিত্রনাট্যে ব্যাপক পরিবর্তন আনা হয়। সে কারণে সিনেমার নির্মাণ ব্যয় প্রায় এক কোটি থেকে দেড় কোটি ডলার বৃদ্ধি পায়।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit