বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

বিদায়বেলায় মাশরাফী-সাকিবের কথা মনে করলেন রুবেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠ থেকে বিদায় এবং সম্মাননা স্মারক গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন রুবেল। এসময় দুই টাইগার কিংবদন্তি সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে একই দলে খেলার অনুভূতি ব্যক্ত করেন তিনি।

মাশরাফীর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির অভিজ্ঞতা নিয়ে রুবেল বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, মাশরাফী ভাই খুবই মজার একজন মানুষ। আসলে সে এমন একটা মানুষ, ড্রেসিং রুমে সবসময় জুনিয়র খেলোয়াড় যারা আছে… সমবয়সী যারা আছে, সবার সঙ্গে অনেক ভালো সম্পর্ক রাখেন।’

মাঠে সবসময় মাশরাফীর নির্দেশনা অনুযায়ী খেলতেন বলে জানিয়ে রুবেল বলেন, ‘আমি যতদিন ক্রিকেট খেলেছি, ভাই আমাকে পরিস্থিতি অনুযায়ী যেভাবে বলেছে, আমি আমার শতভাগ চেষ্টা করেছি।’
 
দেশের ক্রিকেটের আরেক কিংবদন্তি সাকিবের সঙ্গে রুবেলের সুসম্পর্কের বিষয়টি বেশ আলোচিত একটি বিষয়। অবসরের বিষয়েও সাকিবের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন রুবেল। রুবেল বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে। আমাকে বলেছেন ”আরও কয়েকটা দিন খেলতি।’ আমি তাকে বলেছি ‘অনেকদিন তো বাইরে (জাতীয় দলের) ছিলাম।’

ক্যারিয়ারে পাওয়া সকল সিনিয়রের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুবেল বলেন, ‘আমি সবাইকে সম্মান করি। তাদের সাথে যে আমার স্মৃতিগুলো ছিল, মজার মজার স্মৃতিগুলো ছিল এটা আমার কাছে অনেক স্মরণীয়।’

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুবেল বলেন, ‘আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এরকম মাঠ থেকে প্রত্যেকটা ক্রিকেটারের বিদায় নেয়া উচিত। আমার কাছে মনে হয় ভবিষ্যতে যারাই অবসর ঘোষণা করবে মাঠ থেকে বিদায় নিতে দেখতে পারব।’

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit