মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় এবার শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পাননি কেউ। এবার সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে আবেদনও করেছিলেন তারা। 

ঘোষিত তালিকায় শোবিজ অঙ্গনের কোনো শিল্পীর নাম না থাকায় সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে আলোচনা। এর আগে সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন। রাজনৈতিক অঙ্গনেও তাদের সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বাংলা গানের ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত গায়িকা বেবী নাজনীন মনোনয়ন না পাওয়ায় শোবিজে হতাশা প্রকাশ করছেন অনেকেই। দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে সক্রিয় বেবী নাজনীন। ছিলেন প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠজন। 

রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। তার মতো ত্যাগী শিল্পীকে মূল্যায়ন করা বিএনপির জন্যই মঙ্গল হতো বলে অভিমত অনেকের। দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ মূল্যায়ন ও রাজনৈতিক সক্রিয়তাকে ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit