বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

যুদ্ধে রাশিয়ার সহায়তা নিয়ে মুখ খুলল ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ভেদোমোস্তিকে দেয়া এক সাক্ষাতকারে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা বিশ্বও জানে যে এটি সত্য নয়। মস্কোর সঙ্গে তেহরানের চুক্তি বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া সাথে সাক্ষরিত চুক্তিগুলো যুদ্ধের আগে করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে ওই চুক্তির কোনো সম্পর্ক নেই।

কাজেম জালালি বলেন, রাশিয়া ও ইরান সর্বোচ্চ পর্যায়ে ঘনিষ্ঠ আলোচনা অব্যাহত রেখেছে। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ যৌথ অবকাঠামো প্রকল্প যেমন রাশত-আস্তারা রেলপথ এবং পারমাণবিক সহযোগিতা চুক্তি সামান্য বিলম্বিত হয়েছে, এসব নির্মাণ কাজ বাতিল করা হয়নি।
 
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলেও সেগুলো অর্জন করতে পারবেন না। রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আলোচনার টেবিলেও ওয়াশিংটনের অবস্থা ভালো হবে না।
 
ভেদোমোস্তিকে দেয়া সাক্ষাৎকারে জালালি আরও বলেন, ‘তারা বলেছিল কয়েক দিনের মধ্যে পুরো ইরান দখল করে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাবে। আমার প্রশ্ন হলো, তাদের কোন কাজে তারা সাফল্য পেয়েছে? উত্তর হবে একটিতেও না। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের  হামলা ব্যর্থ হয়েছে।’
 
যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের দাবিতে নাটকীয় পরিবর্তন এসেছে বলেও জানান ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘প্রথমে তারা শাসনব্যবস্থার পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরে তারা শুধুমাত্র হরমুজ প্রণালি খুলে দিতে চেয়েছিল। এটিও ব্যর্থ হয়। পরে তাদের ঘোষিত নৌ অবরোধের কোনো অর্থ হয় না, কারণ পরবর্তী পদক্ষেপের জন্য আমাদের লোহার মতো কঠিন সংকল্প রয়েছে।’এই যুদ্ধ ইরানের সংকল্পকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন ইরানি দূত।
 
তথ্যসূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit