সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে নাতির মরদেহ ভাসতে দেখে স্ট্রোক করে  দাদার মৃত্যু 

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সাব্বির রহমান (১৫) নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুকুরে নাতির মরদেহ ভাসতে দেখে সহ্য করতে না পেরে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দাদা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে মাটিতে পড়ে যান দাদা আছির উদ্দিন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির রহমানের মরদেহ উদ্ধার করে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

 

 

কিউএনবি/আয়শা//১২ জুলাই ২০২৫,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit