শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে হঠাৎ অবসরের কথা, জানালেন পরবর্তী পরিকল্পনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (৯ জুলাই) ‘সহকার সম্বাদ’ নামের এক অনুষ্ঠানে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সমবায়ের সঙ্গে যুক্ত নারীদের সঙ্গে কথা বলেন। সেই মঞ্চ থেকেই নিজের অবসরজীবন নিয়ে মুখ খোলেন তিনি। 

অমিত শাহ বলেন, ‘আমি ঠিক করেছি, অবসর নেয়ার পর বাকি জীবনটা বেদ, উপনিষদ পড়ে কাটিয়ে দেব। প্রাকৃতিক চাষবাস নিয়েও পড়াশোনা করব।’প্রাকৃতিক চাষের উপযোগিতা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘রাসায়নিক সারের মাধ্যমে যে গম উৎপন্ন হয়, তা থেকে অনেক সময় অনেক রোগ হয়। প্রাকৃতিক চাষ আমাদের শরীরকে শুধু রোগমুক্তই করে না, চাষের উৎপাদনও অনেক বাড়িয়ে দেয়।’ 
 
অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ২০১৯ সাল থেকে। ২০২১ সালে তাকে আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সমবায়মন্ত্রীও। অমিত শাহ বলেন, ‘আমি যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলাম, আমাকে সবাই বলেছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দফতর। কিন্তু যখন আমাকে সমবায়মন্ত্রী করা হলো, আমার মনে হয়েছিল, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়েও বড় কিছু। কারণ এটা দেশের কৃষক, গরিব মানুষ, গ্রাম, পশুপাখি নিয়ে কাজ করে।’
 
সূত্র: আনন্দবাজার

 

 

কিউটিভি/আয়শা//১০ জুলাই ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit