বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

দুই জাহাজ ডুবিয়ে দিয়ে এবার ইসরাইলি বিমানবন্দরে হুতির হামলা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১০ জুলাই) হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী হামলা প্রতিহত করার খবর দেয়ার পর, তাদের দলটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘গুণগত সামরিক অভিযান’ (ইসরাইলে) চালিয়েছে। 

এদিকে সামুদ্রিক নিরাপত্তা সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতিরা গ্রিসের মালিকানাধীন লাইবেরিয়া-পতাকাবাহী ‘এটারনিটি সি’ জাহাজের ছয়জন ক্রু সদস্যকে আটক করেছে, যে জাহাজটিতে গেল সোমবার হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৪ নাবিক নিহত হন। 
 
লোহিত সাগরে টহলরত ইউরোপীয় ইউনিয়নের নৌ টাস্ক ফোর্স অ্যাসপাইডস জানিয়েছে, ইটারনিটি সি জাহাজে মোট ২৫ জন আরোহী ছিলেন। মঙ্গলবার জাহাজটি ডুবে যাওয়ার পর ১০ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এবং ১১ জন এখনও নিখোঁজ, যাদের মধ্যে ছয়জন হুতিদের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বুধবার সারি বলেন, হুতিরা ‘জাহাজের বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করতে, তাদের চিকিৎসা সেবা দিতে এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার’ পদক্ষেপ নিয়েছে। আল জাজিরা বলছে, হুতিরা ম্যাজিক সিজ জাহাজ ডুবিয়ে দেয়ার একদিন পর এটারনিটি সি-তে আক্রমণ করে।

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit