সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বোচাগঞ্জে সাংবাদিকদের সাথে দিনাজপুর-২ আসনের জামায়াতের প্রার্থীর চা চক্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View

মোঃ আশিকুর ইসলাম(দিনাজপুর)প্রতিনিধি  : দিনাজপুরের বোচাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনের প্রার্থী এ.কে.এম আফজালুল আনাম এর সৌজন্য সাক্ষাৎ ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে সেতাবগঞ্জ প্র্রেসক্লাব কার্যালয়ে এ চা চক্র অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন – বিরল-বোচাগঞ্জ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বোচাগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালক মাহবুব আলম, সেতাবগঞ্জ পৌর আমির মাসুম বিল্লাহ ,উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মমিনুল ইসলাম, ২ নং ইশানিয়া ইউনিয়নের জামায়াতের সভাপতি আব্দুল বাতেন, সেতাবগঞ্জ প্র্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনের প্র্রার্থী এ.কে.এম আফজালুল আনাম বলেন, আপনারা যারা দীর্ঘ ১৬ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেননি, আজ আপনারা চাইলে সত্য ও সঠিক সংবাদ পরিবেশন করতে পারেন। অতীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে অনেক সাংবাদিক বন্ধুকে নিগ্রহ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন আবার একটি সুযোগ এসেছে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার। যদি আপনারা নিরপেক্ষ ও সঠিক সংবাদ পরিবেশন করেন, তাহলে সমাজের মানুষ উপকৃত হবে, এবং আল্লাহ তাআলাও এতে সন্তুষ্ট হবেন।

 

 

কিউএনবি/আয়শা//০৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit